| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাকিব-বুবলীকে নিয়ে মধ্যরাতে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

  • আপডেট টাইম: 06-06-2026 ইং
  • 15105 বার পঠিত
শাকিব-বুবলীকে নিয়ে মধ্যরাতে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান দুই পুত্র সন্তানের পর এবার কন্যা সন্তানের বাবা হলেন। চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ১১ মে তাদের ঘরে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। এরপরই শাকিব ও বুবলীকে নিয়ে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

শুক্রবার (৫ জুন) মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, কন্যা সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।

বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

একটি ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি লেখেন, এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা। তবে এই আরেকজন বলতে তিনি কি বুঝিয়েছেন সে বিষয়ে কিছু লেখেননি।

পোস্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেন বুবলী, যেখানে নতুন অতিথির নাম শার্লিন খান উল্লেখ করা হয়।

এর আগে বেশ কিছুদিন ধরেই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোবিজ অঙ্গনে আলোচনা তৈরি করেছিলো। তবে সে সময় বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনয় ও গণমাধ্যম থেকেও অনেকটা দূরে ছিলেন তিনি।

উল্লেখ্য, অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪