| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমাদের দা-কুড়াল সম্পর্ক না: পূর্ণিমাকে নিয়ে শাবনূর

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 5063 বার পঠিত
আমাদের দা-কুড়াল সম্পর্ক না: পূর্ণিমাকে নিয়ে শাবনূর

নব্বইয়ের দশক থেকে শুরু করে পরবর্তী দীর্ঘ সময় ধরে শাবনূর এবং পূর্ণিমা দুই প্রতিভাবান অভিনেত্রী দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।স্বাভাবিকভাবেই পেশাগত প্রতিযোগিতার কারণে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক কেমন তা নিয়ে সাধারণ দর্শক ও সিনেমাপ্রেমীদের কৌতূহলের শেষ ছিলো না। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই ধারণাকে নতুন করে আলোচনায় এনেছে।

নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের সঙ্গে কাটানো একটি পুরোনো মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটির সঙ্গে তিনি লিখেছেন শাবনূর শুধু একজন সফল তারকাই নন একজন অসাধারণ মনের মানুষও।

পোস্টে পূর্ণিমা লেখেন, কিছু মানুষ শুধু তারকা নন তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ। দুই তিন বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি।বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয় তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ। আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।

তবে ভিডিওটির সবচেয়ে আলোচিত অংশ ছিল শাবনূরের একটি মন্তব্য। ক্যামেরার সামনে হাসতে হাসতে তিনি বলেন, দেখো আমাদের কিন্তু একদম দা কুড়াল সম্পর্ক না!

শাবনূরের এই মন্তব্যকে ঘিরেই নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই মনে করছেন দীর্ঘদিন ধরে দুই নায়িকার সম্পর্ক নিয়ে প্রচলিত নানা গুঞ্জনের জবাব যেন এক বাক্যেই দিয়ে দিয়েছেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর ভক্তদের অনেকেই নস্টালজিয়ায় ভাসছেন। তাদের মতে নব্বইয়ের দশকের দুই জনপ্রিয় তারকাকে একসঙ্গে দেখে পুরোনো দিনের স্মৃতি ফিরে এসেছে। একইসঙ্গে পর্দার প্রতিযোগিতার বাইরে দুই শিল্পীর পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের বিষয়টিও সামনে এসেছে নতুনভাবে।

নেটিজেনদের মতে, নব্বইয়ের দশকের সেরা দুই রূপসী তারকাকে এভাবে একসঙ্গে এক ফ্রেমে হাসিমুখে দেখতে পাওয়াটা অত্যন্ত আনন্দের। একইসঙ্গে পর্দার প্রতিযোগিতাকে পেছনে ফেলে দুই সমসাময়িক শিল্পীর এই পারস্পরিক শ্রদ্ধা ও মধুর সম্পর্ক বর্তমান প্রজন্মের তারকাদের জন্যও এক বড় শিক্ষণীয় উদাহরণ।

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪