| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

  • আপডেট টাইম: 07-06-2026 ইং
  • 1094 বার পঠিত
বিসিবি নির্বাচনে ভোট দিলেন তামিম

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বোর্ড নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি সকাল ১১টা ৩৫ মিনিটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

বিসিবি নির্বাচনে এবার ক্লাব ক্যাটাগরির লড়াই ঘিরেই মূল আলোচনা চলছে। তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী। ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত র‍য়েছেন।

এদিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।

এদিকে, সকাল ১০টা থেকে শুরু হওয়া বিসিবির ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফল ঘোষণা করার কথা রয়েছে।

সূর্যয় / আয়না নিউজ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪