| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০

  • আপডেট টাইম: 07-06-2026 ইং
  • 855 বার পঠিত
কুমিল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা মধু পেট্রোল পাম্প এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে এ ঝটিকা মিছিলটি বের করা হয়। 

মিছিলের ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস। দুপুরে পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে।মিছিলের পরপরই মহাসড়ক থেকে ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

মিছিলের পরপরই অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। অন্যদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সদর দক্ষিণ থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম।

মাহবুব/ আল রাজীব/ আয়না নিউজ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪