দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক-শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন বলে মনে করেন তিনি।
শুক্রবার (১০জুন) রাজধানীর গুলশানের জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশা আল্লাহ এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে বলে জানান ডা. জোবাইদা।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন- ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোরশেদ হাসান খান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল সহ আরো অনেকে।