| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তথ্য প্রযুক্তিতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

  • আপডেট টাইম: 06-01-2026 ইং
  • 103177 বার পঠিত
তথ্য প্রযুক্তিতে দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্ভাবন

খনিকের অসতর্কতায় ভুয়া লিংকে ক্লিক, প্রতারণামূলক ফোনকল বা মিথ্যা মেসেজে যে কেউ মুহূর্তেই হারিয়ে ফেলেন ব্যক্তিগত কিংবা অফিশিয়াল নথিপত্র, জীবনের সঞ্চয় বা মোবাইল ফোন, মানিব্যাগ, ল্যাপটপের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র। এমন পরিস্থিতিতে মানুষের ভরসা আজও মূলত ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা পরিচিতজনদের কাছে সাহায্য চাওয়া।  অধিকাংশ ক্ষেত্রেই হারানো জিনিস আর ফিরে আসে না, আর স্ক্যামের তথ্য দেরিতে ছড়ানোর কারণে অনেক মানুষ প্রতারিত হন। এই সমস্যার কার্যকর ও টেকসই সমাধান খুঁজতেই দুই বাংলাদেশি শিক্ষার্থীর উদ্যোগে তৈরি কমিউনিটি-চালিত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘অ্যাওয়ার এক্সওয়ান (Aware X One)’। যার মাধ্যমে হারানো জিনিস খুঁজে পাওয়াসহ প্রতারণা ঘটার আগেই মানুষকে সতর্ক করা সম্ভব। 

দুই শিক্ষার্থীর একজন শেরপুরের ঝিনাইগাতীর মো. শাহরিয়ার শাহনাজ শোভন, যিনি অনলাইনে ‘shuvonsec’ নামে পরিচিত।  অপরজন উকাই কিং মারমা জয় । শোভন নাসা, সনি, মেটা, অ্যামাজন ও গুগলের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সিস্টেমে গুরুত্বপূর্ণ সাইবার দুর্বলতা শনাক্ত করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব সাইবারজায়া-তে তথ্যপ্রযুক্তিতে ডিপ্লোমা অধ্যয়নরত।

অপরজন জয় অভিজ্ঞ সিস্টেমস ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি সফটওয়্যার ও হার্ডওয়্যার—উভয় ক্ষেত্রেই দক্ষ।  এমবেডেড সিস্টেম, অটোমোটিভ-গ্রেড লিনাক্স অ্যাপ্লিকেশন, ফুল-স্ট্যাক প্ল্যাটফর্ম এবং বাস্তব ব্যবহারের উপযোগী নির্ভরযোগ্য প্রযুক্তি সিস্টেম তৈরিতে রয়েছে তার উল্লেখযোগ্য অভিজ্ঞতা।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪