গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা আরও বিস্তৃত করছে। এবার গুগল সার্চের ‘এআই মোড’-এ ক্যানভাস নামের নতুন একটি ফিচার যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা গবেষণা, প্রকল্প পরিকল্পনা কিংবা বিভিন্ন ডকুমেন্ট আরও সহজভাবে তৈরি করতে পারবেন।
শুরুতে গত বছর পরীক্ষামূলকভাবে গুগল ল্যাবসে এটি চালু করা হয়েছিল বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা সরাসরি গুগল সার্চের মধ্যেই নথি খসড়া করতে পারবেন বা নিজস্ব ছোট সফটওয়্যার টুল তৈরি করার পাশাপাশি ক্লাসের নোট ও বিভিন্ন তথ্য আপলোড করে একটি পড়ার গাইড তৈরি করতে পারবেন। নিজস্ব ছোট সফটওয়্যার টুল তৈরি করে একই সঙ্গে কোনো গবেষণা প্রতিবেদনকে ওয়েব পেজ, কুইজ বা অডিও সারসংক্ষেপেও রূপান্তর করা যাবে।
গুগলের এআই চ্যাটবট জেমিনির ভেতরে আগে থেকে ইন্সটল ক্যানভাস ফিচারে গুগলের প্রিমিয়াম গ্রাহকেরা উন্নত মডেল ‘জেমিনি ৩’ ব্যবহার করে বড় আকারের প্রকল্পে কাজ করতে পারেন। নতুন এই সুবিধার আরেকটি আকর্ষণ হলো,ব্যবহারকারীরা কোনো ধারণা লিখে দিলে ক্যানভাস সেই ধারণা অনুযায়ী কোড তৈরি করে একটি ছোট অ্যাপ বা গেম বানিয়ে দিতে পারে যা পরে ব্যবহারকারী সেই কোড দেখে পরিবর্তন করতে পারবেন।
এআই মোডে ক্যানভাস ব্যবহার করতে হলে টুল মেনু থেকে নতুন ক্যানভাস অপশন নির্বাচন করতে হবে বলে জানিয়েছে গুগোল। কী তৈরি করতে চান তা লিখলে পাশে একটি ক্যানভাস প্যানেল খুলবে যেখানে ওয়েবের তথ্য ও গুগলের জ্ঞানভান্ডার থেকে তথ্য সংগ্রহ করে কাজ করা যাবে।
চ্যাটজিটিপি ও এনথ্রোপিক-এর ক্লড প্ল্যাটফর্মের সঙ্গে এই ফিচার সরাসরি প্রতিযোগিতায় রয়েছে বলছেন বিশ্লেষকেরা। গুগলের বড় সুবিধা যে তাদের সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর সংখ্যা অনেক ফলে যার মাধ্যমে নতুন এআই ফিচার খুব দ্রুত কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।