| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, হাসপাতালে দেড় হাজার

  • আপডেট টাইম: 06-04-2026 ইং
  • 3766 বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু, হাসপাতালে দেড় হাজার

দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন।

সোমবার ( ৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন হাসপাতালে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কে বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে রাজশাহী মেডিকেলে হামে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ২০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ৪১১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, যশোর সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর জেলায় এ পর্যন্ত ২৭ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। একই সঙ্গে আক্রান্তদের দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪