| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান সমঝোতা চুক্তিতে না পৌঁছালে ফের সামরিক অভিযান : ট্রাম্প

  • আপডেট টাইম: 09-04-2026 ইং
  • 803 বার পঠিত
ইরান সমঝোতা চুক্তিতে না পৌঁছালে ফের সামরিক অভিযান : ট্রাম্প

আগামী ১০ এপ্রিল থেকে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সংলাপ। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অবসান এবং দুই দেশের মধ্যকার উত্তেজনা স্থায়ীভাবে প্রশমনের জন্য পাকিস্তানের মধ্যস্থতায় আসন্ন এই সংলাপ নিয়ে ইরানকে নতুন হুমকি দিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বুধবার এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংলাপ চলাকালে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে এবং ইরান যদি সমঝোতা চুক্তিতে না পৌঁছায় তাহলে ফের সামরিক অভিযান শুরু করা হবে দেশটিতে। এবং সেই হামলা এত ব্যাপক, শক্তিশালী এবং তীব্র হবে যা কেউ কোনোদিন দেখেনি।

পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটনের ১৫ পয়েন্ট বিশিষ্ট যুদ্ধবিরতি প্রস্তাব এবং ইরানের ১০ দফা দাবি সম্বলিত আরেকটি প্রস্তাব নিয়ে আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসতে যাচ্ছে মার্কিনি ও ইরানি প্রতিনিধি দল। এই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, আর ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।



এফ এ / আয়না টিভি   

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪