| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৬ দেশে

  • আপডেট টাইম: 07-06-2026 ইং
  • 1160 বার পঠিত
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই  যেতে পারবেন  ৩৬ দেশে

এক ধাপ পিছিয়ে এবার র‍্যাংকিংয়ে ৯৬তম স্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। তবে ইতিবাচক খবর হলো বর্তমানে তারা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৬টি দেশে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্টধারীরা।

হেনলি অ্যান্ড পার্টনার্স-এর মে মাসে প্রকাশিত বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিয়ের তালিকায় দেখা গেছে আগাম ভিসা ছাড়া এবার বাংলাদেশিদের ভ্রমণের তালিকায় আছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস ,বার্বাডোজ, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, , কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, মাইক্রোনেশিয়া, মন্টসেরা, কিরিবাতি, মাদাগাস্কার, ।

এছাড়াও আছে  সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, বাহামাস, গাম্বিয়া, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, , নিউই, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। কিছু দেশে বাংলাদেশিরা সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করতে পারেন, আবার কয়েকটি দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে ভিসা (ভিসা অন অ্যারাইভাল) নেওয়ার সুযোগ রয়েছে। কিছু দেশের ক্ষেত্রে আগে থেকেই অনলাইনে ই-ভিসা সংগ্রহ করতে হয়।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আগের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। তৃতীয় স্থানে রয়েছে সুইডেন, চতুর্থ অবস্থানে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন ও সুইজারল্যান্ড।

আল রাজীব/ আয়না নিউজ






ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪