| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন হামলায় কড়া বার্তা দিলো চীন

  • আপডেট টাইম: 10-06-2026 ইং
  • 5377 বার পঠিত
ইরান-যুক্তরাষ্ট্রের নতুন হামলায় কড়া বার্তা দিলো চীন

ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক বাহিনীর নতুন করে চালানো বিমান হামলার পর তেহরান ও ওয়াশিংটনকে অনতিবিলম্বে উত্তেজনা বৃদ্ধি বন্ধ করার আহ্বান জানিয়ে চীন। দুই দেশের মধ্যকার এই বিপজ্জনক সামরিক সংঘাতের গতিপ্রকৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে  বেইজিং।

বুধবার (১০ জুন) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান চলমান এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের দেশের অবস্থান তুলে ধরে বলেন, তিনি বিবদমান উভয় পক্ষকে সম্পূর্ণ শান্ত থাকার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের তাগিদ দিয়েছেন। লিন জিয়ান দুই পরাশক্তিকে উত্তেজনা বাড়ায় এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থেকে পরিস্থিতি স্বাভাবিক করতে সুনির্দিষ্ট ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।

সেন্টকম জানায়, সোমবার তাদের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে মঙ্গলবার মার্কিন বিমান বাহিনী ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে। এর জবাবে বুধবার ভোরের দিকে ইরানের সামরিক সদর দপ্তর থেকে দক্ষিণ ইরানে মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

পরিস্থিতি মূল্যায়নে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেছেন, ওয়াশিংটন মূলত তেহরানের দৃঢ় সংকল্পের একটি কঠিন পরীক্ষা নেওয়ার পথ বেছে নিয়েছে। এমন চরম বৈরি পরিস্থিতিতে চীনের মুখপাত্র লিন জিয়ান ইরান ও যুক্তরাষ্ট্রকে সমস্ত সামরিক পদক্ষেপ স্থগিত করে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে একটি দ্রুত, ব্যাপক এবং স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

সূর্যয় / আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪