| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 307 বার পঠিত
ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পায়রা চত্বরে ‘আমরা ঝিনাইদহবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল আলিম, সেক্রেটারি আব্দুল আওয়ালসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে জেলাবাসী আন্দোলন করে আসছে। সম্প্রতি মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রাথমিকভাবে জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে শৈলকুপা উপজেলায় স্থান নির্বাচন করা হয়েছে। সেখানে কলেজ স্থাপন করা হলে শুধু একটি উপজেলার মানুষই স্বাস্থ্যসেবা সুবিধা পাবে।

তারা আরও বলেন, জেলার কেন্দ্রস্থল শহরের কাছাকাছি মেডিকেল কলেজ স্থাপন করা হলে পুরো জেলার মানুষ সমানভাবে স্বাস্থ্যসেবা পাবে। তাই দ্রুত জেলা শহরের পাশে মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান বক্তারা।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪