| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফল উৎসব বাঙালির সংস্কৃতিরই একটি অংশ : তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 278 বার পঠিত
ফল উৎসব বাঙালির সংস্কৃতিরই একটি অংশ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফল উৎসব বাঙালির সমৃদ্ধ সংস্কৃতিরই একটি অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের উৎসব আমাদের লোকজ ঐতিহ্য, কৃষিভিত্তিক সমাজ ও মৌসুমি বৈচিত্র্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও জানান তিনি।

শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবের অভ্যন্তরে মাঠ চত্বরে আয়োজিত ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশীয় ফলের সমাহারকে কেন্দ্র করে আয়োজিত এসব উৎসব শুধু বিনোদন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করে। ফল উৎসবের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি ও কৃষকদের অবদানের প্রতিও সম্মান জানানো হয়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা আয়োজনে ফল উৎসবের প্রচলন রয়েছে, যা বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে সংস্কৃতি ও কৃষির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪