| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এমপিকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথিত অডিও ফাঁস!

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 286 বার পঠিত
এমপিকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার কথিত অডিও ফাঁস!

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝেও উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেকে এ ধরনের প্রচারকে উদ্দেশ্যমূলক ও উসকানিমূলক বলে মন্তব্য করছেন।

এদিকে, অডিওটির সত্যতা যাচাই করা হয়নি বলে বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা সবাইকে গুজব বা যাচাইহীন তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অডিওটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য তাদের কাছে নেই। লোহাগাড়া থানার দায়িত্বশীল কর্মকর্তারাও একই ধরনের তথ্য পাওয়ার কথা অস্বীকার করেছেন।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪