| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার, আটক ৭

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 315 বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার, আটক ৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা এলাকায় দুইটি আবাসিক হোটেলে যৌথ অভিযান চালিয়ে ৭ লাখ ২৮ হাজার ৮০০ টাকার জাল নোট ও ১ লাখ ১৮ হাজার ৫০০ টাকা নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাল নোট চক্রের সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা সংলগ্ন নিউ হোটেল সালাম ইন্টারন্যাশনাল ও প্রাইম আবাসিক হোটেলে পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশ এবং ঠাকুরগাঁও সদর থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার ও আটক কার্যক্রম পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুইটি হোটেল থেকে মোট ৭ লাখ ২৮ হাজার ৮০০ টাকার জাল নোট এবং ১ লাখ ১৮ হাজার ৫০০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আরিফ হোসেন (৪০) জেলার বরিশাল, এমরা হোসেন (৪৮) জেলার মাদারীপুর, চন্দন মিয়া (৩২) জেলার কিশোরগঞ্জ, শেখ মোহাম্মদ নাসিম (২৮) জেলার বাগেরহাট (বর্তমানে ঢাকার মিরপুরে বসবাসরত), সোহেল খান (২৮) জেলার ফরিদপুর, রুহুল আমিন (৫২) জেলার ঢাকা এবং ইসমাইল হোসেন (৩২) জেলার কুমিল্লার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটোয়ারী থানা পুলিশ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করছে। এ ঘটনায় জাল নোট চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান, জাল নোটের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।

সুজন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪