| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 222 বার পঠিত
তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। ইনিংসের শুরুতেই দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ ওভারে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান। পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৪৪ রান।

এর আগে সিরিজ সমতায় ফেরার লক্ষ্যে চট্টগ্রামে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে বাংলাদেশ দলে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়, কারণ নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস মিরপুরে শেষ ওয়ানডেতে চোট পাওয়ায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না।

সিরিজ বাঁচানোর এই ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। অফস্পিনার শেখ মেহেদী হাসান এবং পেসার শরিফুল ইসলামকে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় খেলছেন নাসুম আহমেদ ও নাহিদ রানা। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরলেন নাহিদ রানা, অভিষেকের ৩৯৬ দিন পর মাঠে নামেন তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪