| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ঘানার

  • আপডেট টাইম: 18-06-2026 ইং
  • 2100 বার পঠিত
পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ঘানার

নাটকীয় এক জয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করেছে ঘানা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ক্যালেব ইরেনকির করা গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।

বুধবার (১৮ জুন) কানাডার টরন্টোতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল পানামা। তবে সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে ব্যর্থতা তাদের ভোগায়। অন্যদিকে ঘানা অপেক্ষাকৃত কম সুযোগ পেলেও প্রতিপক্ষের রক্ষণভাগে কয়েকবার বিপজ্জনক আক্রমণ চালায়।

ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখন অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। ডান প্রান্ত দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে পানামার বক্সে প্রবেশ করেন ব্র্যান্ডন থমাস-আসান্তে। তার নিখুঁত পাস থেকে সহজ ট্যাপ-ইনে জালের ঠিকানা খুঁজে নেন ক্যালেব ইরেনকি। তাতেই উল্লাসে ফেটে পড়ে ঘানার শিবির।

ম্যাচজুড়ে পানামা আধিপত্য বিস্তার করলেও ঘানার রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের কৌশলী পরিকল্পনায় সুযোগের অপেক্ষায় থাকা ব্ল্যাক স্টাররা শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পায়।

এই জয়ের ফলে ‘এল’ গ্রুপে ঘানার সংগ্রহ তিন পয়েন্ট। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রয়েছে ইংল্যান্ড। ঘানা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে পয়েন্টশূন্য পানামা ও ক্রোয়েশিয়া রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

বিশ্বকাপের প্রথম ম্যাচে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে আত্মবিশ্বাসী শুরু পেল ঘানা, আর শেষ মুহূর্তের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পানামাকে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪