| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

  • আপডেট টাইম: 19-06-2026 ইং
  • 188 বার পঠিত
রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয়: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য সিআইডির নয় বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, রিজার্ভ চুরি সংক্রান্ত মামলার তদন্ত এখনো চলমান রয়েছে। এ মামলার বিষয়ে যে খসড়া চার্জশিটের তথ্য বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হয়েছে, তা সিআইডির কোনো আনুষ্ঠানিক নথি বা বক্তব্য নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্ত কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালনা করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সম্পন্ন হওয়ার আগে কোনো ধরনের খসড়া চার্জশিট বা তদন্ত-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হলে তা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে।

সিআইডি আরও জানায়, তদন্ত শেষ হলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। এর আগে প্রকাশিত কোনো তথ্যকে সিআইডির অবস্থান বা সিদ্ধান্ত হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

একই সঙ্গে গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানিয়ে সিআইডি বলেছে, যেকোনো বিষয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য বা বিজ্ঞপ্তিকেই নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে গ্রহণ করা উচিত।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলাটি দেশের অন্যতম আলোচিত আর্থিক অপরাধ মামলা হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ ঘটনায় দীর্ঘদিন ধরে তদন্ত কার্যক্রম চলছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪