| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

  • আপডেট টাইম: 23-12-2025 ইং
  • 111041 বার পঠিত
মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার ইন্তেকালে মুসলিম উম্মাহ এক নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল। 

মঙ্গলবার ২৩ ডিসেম্বর ফজরের নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা আদায় করা হয়। পরে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’। 

শেখ ফয়সল নোমান ১৪২২ হিজরির ২০০১ সাল থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত হয়ে দীর্ঘ সময় ধরে বংশপরম্পরায় এই সম্মানিত দায়িত্ব পালন করার সৌভাগ্য অর্জন করেছিলেন। তার সুমধুর আজান ও গভীর ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়।

শেখ ফয়সল নোমানের দাদা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন এবং তার বাবা মাত্র ১৪ বছর বয়সে এই দায়িত্বে নিযুক্ত হন। শেখ ফয়সল নোমান ১৪২২ থেকে ১৪৪৭ হিজরি পর্যন্ত প্রায় ২৫ বছর মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।

 তার ইন্তেকালে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪